EDTECO EDUCATION MANAGEMENT SYSTEM
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ইকরা মাদরাসার সকল শিক্ষক, শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে—
🌿 আগামী ১ আগস্ট ২০২৬ (শনিবার) সকাল ৯:০০ টায় মাদরাসা প্রাঙ্গণে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে, ইনশাআল্লাহ।
🌿 ফলাফল প্রকাশের পর প্রত্যেক শিক্ষার্থীর পরীক্ষার উত্তরপত্র সম্মানিত অভিভাবকদের পর্যালোচনার জন্য প্রদর্শন করা হবে। সকল সম্মানিত অভিভাবককে উত্তরপত্র পর্যালোচনা করে নির্ধারিত স্থানে স্বাক্ষর প্রদানপূর্বক সংশ্লিষ্ট শ্রেণি শিক্ষকের (Class Teacher) নিকট জমা দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে।
🌿 ফলাফল প্রকাশের দিন প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সকল জেনারেল ক্লাস বন্ধ থাকবে।
🌿 হিফয ও নাযেরা বিভাগের ক্লাস যথারীতি নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে এবং নূরানী ক্লাস সন্ধ্যা থেকে চলবে।
🌿 আগামী ২ আগস্ট ২০২৬ (রবিবার) থেকে প্রতিদিনের তারবিয়াত ও আদব সেশন পুনরায় শুরু হবে, ইনশাআল্লাহ।
📌 সকল শিক্ষার্থীকে সকাল ৮:১৫ মিনিটের মধ্যে মাদরাসার প্লে-গ্রাউন্ডে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করা হলো।
📝 অভিভাবক কর্তৃক উত্তরপত্র পর্যালোচনা ও জমাদানের সময়সূচি
🟢 প্লে ও কেজি: সকাল ৯:৩০ – ৯:৫০ টা।
🟢 নার্সারি: সকাল ৯:৫০ – ১০:১০ টা।
🟢 প্রথম থেকে পঞ্চম শ্রেণি: সকাল ১০:১৫ – ১০:৪০ টা।
📍 নির্ধারিত সময়ে উপস্থিত থেকে ফলাফল গ্রহণ, উত্তরপত্র পর্যালোচনা, স্বাক্ষর প্রদান এবং সংশ্লিষ্ট শ্রেণি শিক্ষকের নিকট উত্তরপত্র জমা দিয়ে মাদরাসার একাডেমিক কার্যক্রমে সহযোগিতা করার জন্য সকল সম্মানিত অভিভাবকের প্রতি আন্তরিক অনুরোধ রইল।
ইমরান হোসাইন
পরিচালক
ইকরা মাদরাসা 01911-259747